সমাজ ও সন্তান ভাবনা
গোলামীর মনস্তত্ব গড়ে দিয়েছে ব্রিটিশদের দিয়ে যাওয়া আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা। সোসাইটির এখন সবচেয়ে বড় সমস্যা হলো, এখনে এখন প্রয়োজন কর্মকর্তা বা কর্মচারীর নয় বরং আদর্শ লিডারের। কিন্তু সেই সমস্যার সমাধাণ বা লিডার আমরা গড়ে তুলতে পারছিনা৷ আমাদের সন্তানেরাও ওই গোলামীর শিক্ষা গ্রহণ করে বড় বড় নৈতিকতা বিহীন কোম্পানি বা সরকারের গোলামী আর তাদের পকেট গরম করে চলছে। নীতি-নৈতিকতা, আদর্শের ভ্যালু তাদের কাছে নেই৷ নেই সমাজকে পাল্টে দেওয়ার কোন স্বপ্ন। তাদের পুরো জীবনটা সার্ভাইভ আর প্রক্রিয়েশন এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এজন্যই সকালে আসা পত্রিকার পাতা আর টিভি নিউজ অপরাধের খবরে সয়লাব৷ সমাজের যখন একপক্ষ অপরাধ করছে, অপরপক্ষ অপরাধের স্বীকার হচ্ছে। সমাজ,দেশ, ব্যক্তিগত স্বাধীনতাসহ লিভিং সবকিছুই হুমকির সম্মুখীন হচ্ছে। বাস্তবেকেউ-ই স্বস্তিতে নেই। . স্কুলগুলোতে বাচ্চাদের ব্রেণওয়াশ করা হয়, মাথায় গেড়ে দেওয়া হয় তাদের জীবনের স্বপ্ন। ভুল অথবা সঠিক স্বপ্ন। আমরা কি সেই স্বপ্নের খোঁজ রাখি? একই কারিকুলাম, একই সিলেবাসে পড়িয়ে কি পাচ্ছি আমরা? . সোসাইটির সব শিশু যখন একই পড়া প...