কবিতা: সীমাবদ্ধ
আমি এক পরিযায়ী পাখি- যায় নীড় ঝড়ে ভেঙ্গে গেছে। উদ্ভ্রান্তের মতো ঘুরছি দিগ্বিদিক- হয়তো তোমারই পিছে! . আমি খুঁজে বেড়াই কারে? সেতো তুমিই ভালো জানো। আমি আমারেই না বুঝি, তুমি পৃথিবীর সব বুঝো৷ . আমার সব চাওয়াগুলোকে তুমি- করোনা কবুল। আমার ভুলের ভেতরে বাস, তুমিই একমাত্র নির্ভুল। . তুমি চেয়েছো বলে আমি- এখনো রয়েছি তাই। তব আরশের ছায়ায় শুধু একটু দিওগো ঠাঁই। . কবিতা:সীমাবদ্ধ লেখক: আল হাবিব তারিখ: ১০/১০/২০২৬