কবিতা: সীমাবদ্ধ

আমি এক পরিযায়ী পাখি-
যায় নীড় ঝড়ে ভেঙ্গে গেছে। 
উদ্ভ্রান্তের মতো ঘুরছি দিগ্বিদিক-
হয়তো তোমারই পিছে!
.
আমি খুঁজে বেড়াই কারে?
সেতো তুমিই ভালো জানো। 
আমি আমারেই না বুঝি,
তুমি পৃথিবীর সব বুঝো৷
.
আমার সব চাওয়াগুলোকে তুমি-
করোনা কবুল। 
আমার ভুলের ভেতরে বাস,
তুমিই একমাত্র নির্ভুল।
.
তুমি চেয়েছো বলে আমি-
এখনো রয়েছি তাই। 
তব আরশের ছায়ায় শুধু
একটু দিওগো ঠাঁই।
.

   কবিতা:সীমাবদ্ধ

 লেখক: আল হাবিব 

 তারিখ: ১০/১০/২০২৬